মোহাম্মদ রাশেদ, আম্মান, জর্ডান: জর্ডানের রাজধানীর আম্মানে বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হল ডিপ্লোম্যাটিক মেলা। ৫ অক্টোবর শনিবার আম্মানের কিং হুসাইন ইয়ূথ সিটিতে শুরুহয় ৫৫ তম আন্তর্জাতিক এই মেলা।
মেলাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইয়েমেন, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, লেবানন, সৌদিআরব, চীন, মালোশিয়া সহ জর্ডানের অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসগুলো অংশ নেয়। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল ৬ টা পর্যন্ত চলে এই মেলা।
অতিথিরা বাংলাদেশি স্টল সহ সব স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন পণ্যসামগ্রী পরিদর্শন করেন। জর্ডানের প্রিন্সেস বাসমা বিনতে তালাল মেলার স্টল পরিদর্শন করেন।
ডিপ্লোম্যটিক মেলায় বাংলাদেশের স্টলে হস্তশিল্প, কারুশিল্প, গার্মেন্টস পণ্য, ঔষধ, চামড়া ও বিভিন্ন খাবার প্রদর্শন করেন ও বাংলাদেশি পণ্যের প্রশংসা করেন।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ মনিরুজজামান অতিথিদের বাংলাদেশ স্টলে আমন্ত্রণ জানান। মেলাতে জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।