প্রবাস মেলা ডেস্ক: ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার প্রবাস মেলা অফিস পরিদর্শন করেন বিশিষ্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান ও ফোকশিল্পী তামান্না হক। ঐদিন সন্ধ্যায় তাদেরকে অভ্যর্থনা জানান পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু। এরপর তারা পত্রিকার উপদেষ্টা ও কলাকুশলীদের সাথে তিনি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান একজন দক্ষ ও সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি বাংলাদেশের নামকরা বড় বড় গার্মেন্টস গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এ উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে দেশের অন্যতম প্রধান গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ ফকির গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সদা হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল ফখরুজ্জামান ব্যক্তিগত জীবনে একজন ক্ল্যাসিক্যাল সঙ্গীত শিল্পী। দরাজ মেলোডি কণ্ঠের অধিকারী ফখরুজ্জামান শতব্যস্ততার মাঝেও সঙ্গীতকে জীবনের পাথেয় হিসেবে রেখেছেন।
অন্যদিকে তামান্না হক নতুন প্রজন্মের একজন নন্দিত ফোকশিল্পী। ২০১৭ সালে বিজয় টিভিতে ‘কুঁড়িয়ে পাওয়া’ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া তামান্না হকের এরই মধ্যে প্রায় ৪০টিরও বেশি গান বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। তার মধ্যে বেশকিছু গান দেশে এবং প্রবাসের শ্রোতাদের কাছে পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
তিনি দেশে-বিদেশে স্টেজ পারফরমেন্স করে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন। ফোক গানের মাধ্যমে ভবিষ্যতে পুরো বিশ্বে দেশের কৃষ্টি তুলে ধরতে চান তিনি।
শেষে পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু তাদের হাতে পত্রিকার চলতি সংখ্যার সৌজন্য কপি তুলে দেন।