প্রবাস মেলা ডেস্ক: ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে পাক্ষিক প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন ইতালি প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব অলি উদ্দিন শামীম। এ সময় তিনি প্রবাস মেলা’র কলাকুশলীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সিলেট বিয়ানীবাজারের কৃতি সন্তান অলি উদ্দিন শামীম দুই যুগেরও বেশি সময় ধরে ইতালিতে বসবাস করছেন। এর আগে তিনি ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ছিলেন।
অলি উদ্দিন শামীম ইতালিতে দীর্ঘদিন একটি ইন্টারন্যাশনাল ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানিতে কর্মরত ছিলেন।বর্তমানে তিনি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের প্রবাসীদের কাগজপত্রের দোভাষী এবং অনুবাদক হিসেবে কর্মরত আছেন।
নিজের পেশাগত কাজের পাশাপাশি অলি উদ্দিন শামীম দেশে-বিদেশে একজন সামাজিক এক্টিভিস্ট হিসাবে বেশ পরিচিত। তিনি জালালাবাদ এসোসিয়েশন ইতালির প্রেসিডেন্ট হিসাবে টানা তৃতীয়বারের মত দায়িত্ব পালন করছেন। যেটি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরতে ব্যাপক প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
আলাপচারিতায় অলি উদ্দিন শামীম প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরায় প্রবাস মেলা’র কলাকুশলীদের ধন্যবাদ জানান এবং পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
এ সময় ইতালি প্রবাসী সাংবাদিক এবং কমিউনিটি এক্টিভিস্ট আখি সীমা কাওসারও উপস্থিত ছিলেন।
পরে তারা প্রবাস মেলা’র সম্পাদক এবং নির্বাহী সম্পাদকের সাথে ফটোসেশনে অংশ নেন।