আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবে’র উদ্যোগে প্রবাসে সাংবাদিকতার মান উন্নয়নে ধারাবাহিক কর্মশালার ২য় পর্ব অনুষ্ঠিত হয়। ২২ আগস্ট ২০২১, রবিবার ইউরোপ সময় বিকাল ৬টায় অনলাইনে জুমের মাধ্যমে উক্ত কর্মশালা পরিচালিত হয়।
‘অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবে’র সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপের সার্বিক ব্যবস্থাপনায় এবং সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ মোল্লার পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান অপু।
কর্মশালায় ‘অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের’ ইউরোপের সাংবাদিকরা ছাড়াও অংশগ্রহণ করেন মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী গণমাধ্যম কর্মীগণ। প্রাণবন্ত এই কর্মশালায় উপস্থিত প্রশিক্ষকগণ সাংবাদিকদের কাছে সাংবাদিকতার উন্নয়ন এবং সাংবাদিকতার আদর্শ, সাংবাদিকদের মর্যাদা নিয়েও নানা বিষয়ে প্রশ্ন রাখা হয় এবং প্রশিক্ষকগণ খুব সুন্দর করে তা বিশদ আলোচনা করেন ।
কর্মশালায় প্রশিক্ষকগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতার গুরুত্বপূর্ণ কিছু মৌলিক বিষয় ছাড়াও প্রবাসী সাংবাদিকদের চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার নানাবিধ খুটিনাটি বিষয়ের উপর বিশদ আলোচনা করেন। তাছাড়া কর্মশালায় উপস্থিত বিভিন্ন দেশের সাংবাদিকগণ। এসময় প্রশিক্ষকগণকে সরাসরি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তাদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের আহবান জানানো হয়।
অতিথিবৃন্দ প্রবাসে এই ধরনের আয়োজনের ভূয়শী প্রশংসা করেন এবং সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষকগণ আরো আশা ব্যক্ত করেন যে, সাংবাদিকদের উন্নয়নে ও দেশ-বিদেশের সাংবাদিকদের সাথে একটি সেতুবন্ধন তৈরি করবার জন্য এ ধরনের কর্মশালার অনেক প্রয়োজন। ভবিষ্যতে তা অব্যাহত রাখার আহবান জানান।