কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন, যুক্তরাজ্য থেকে: যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ও তাদের সন্তানদের বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ন্যাশনেল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র প্রদানের দাবীতে প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার আন্দোলন ইউকের উদ্যোগে ৫ জুলাই ২০২১, সোমবার কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরী সভা পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
সংগঠণের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক খান জামাল মো: নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, বিশিষ্ট আইনজীবি কাউন্সিলার ব্যারিষ্টার নাজির আহমদ, বাংলা পোস্ট পত্রিকার চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান, এইড এন্ড কেয়ার ট্রাস্টের ফাউণ্ডার চেয়ারম্যান কলামিষ্ট মাওলানা আব্দুল মালিক, কমিউনিটি ও বাসদ নেতা গয়াছুর রহমান গয়াছ, গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক ড. এম এ আজিজ, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর ডাইরেক্টর অধ্যাপক আব্দুল কাদের সালেহ, ইন্টারন্যাশনাল সোশিয়েল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আফসর মিয়া ছুটু, কবি ফররুখ ফাউণ্ডেশনের চেয়ারম্যান রফিক আহমদ রফিক, ভয়েস ফর জাস্টিস ইউকের নেতা আলহাজ্ব নুর বকশ, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিয়নের ট্রেজারার সুফী সোহেল আহমদ, ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারী আব্দুল মালিক কুটি, জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হাজী ফারুক মিয়া, রেনেসাঁ সাহিত্য মজলিসের সেক্রেটারী কবি শিহাবুজ্জামান কামাল, সৈয়দপুর শামছিয়া সমিতির সভাপতি আহমেদ কুতুব, মুক্তিযুদ্ধের সংগঠক হাজী কলা মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ফ্রান্সের সভাপতি কমিউনিটি নেতা হাজী হাবিব, বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকের সিনিয়র সহ সভাপতি বদরুজ্জামান বাবুল, বঙ্গবীর ওসমানী ফাউণ্ডেশনের নেত্রী স্কুল গভর্ণর মিসেস ঝরনা চৌধুরী, প্রবীণ শিক্ষক আমীর উদ্দিন আহমদ, ব্রিটিশ বাংলাদেশি হিস্চ্রী এণ্ড হেরিটেইজ কাউন্সিলের অর্থ সচিব সাংবাদিক আফসার উদ্দিন, কমিউনিটি সংগঠক আজম আলী, মাষ্টার আশরাফ চৌধুরী, হাজী আজিম উদ্দিন, হাজী মাসুকুর রহমান, আব্দুল মুত্তাকিম, রুবেল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা- বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে অনতিবিলম্বে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তি ও জাতীয় পরিচয় পত্র প্রদানের আহ্বান জানান। পাইলট প্রজেক্ট হিসাবে সর্বপ্রথম যুক্তরাজ্য থেকে এই স্মার্ট কার্ড প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। তারা বলেন- প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা প্রায় দুই বছর আগে লন্ডনে এসে সাংবাদিক সম্মেলন করে জাতীয় পরিচয় পত্রের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর ওয়াদা করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আইডি কার্ড ইস্যুর আগ পর্যন্ত প্রবাসীদের পাসপোর্টকে সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য আইডি হিসাবে স্বীকৃতি দিতে হবে।
বক্তারা আরও বলেন- প্রবাসী বাংলাদেশিদের আইডি কার্ড না থাকায় দেশে গিয়ে হয়রানীর শিকার হন। ব্যাংক থেকে টাকা উত্তোলন, মোবাইলের সিম ক্রয়, জায়গা জমি বেচা কেনা, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, বিমানের টিকেট ক্রয় থেকে শুরু করে ১২১টি সেবা গ্রহণ থেকে বঞ্চিত হন। ভারত, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীদের ন্যাশনেল আইডি কার্ড থাকলেও প্রবাসী বাংলাদেশিদের নেই।
সভায় গৃহিত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- বৃটেনের প্রতিটি শহর সহ পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলন গড়ে তোলা, আইনগত পদক্ষেপ গ্রহণ, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রেরণ ও দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা।
উল্লেখ্য, প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রদানের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের সভাপতি এমএ মুনিম, ব্রিটিশ বাংলাদেশি চেম্বারস এণ্ড কমার্সের ডিজি সাইদুর রহমান রেণু, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির, বাংলাদেশ টিচারস এসোসিয়েশনের সভাপতি শিক্ষক আবু হোসেন, জিএসসি নেতা আলহাজ্ব মোহাম্মদ ইছবাহ উদ্দিন প্রমুখ।