সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৪ আগস্ট ২০১৯ লস এঞ্জেলসে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। প্রবাসে-দেশে বাংলাদেশিদের সার্বিক কল্যাণে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে অরেন্জ কাউন্টি বসবাস রত ১৭ জন সদস্য নিয়ে বাংলাদেশি প্রবাসীদের ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ অরেন্জ কাউন্টি’ নামে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছে বলে জানানো হয়েছে।
৪ আগস্ট অরেন্জ কাউন্টি বৈশাখী পিকনিকে আমেরিকা বাংলাদেশি প্রবাসীদের নতুন এ সংগঠনের প্রতিষ্ঠা ও কার্যকরী কমিটি গঠনের ঘোষণা করা হয়। এ সময় সৈয়দ এম হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযাদ্ধা জাহিদুল মাহমুদ জামি, লস এঞ্জেলস বৈশাখী মেলার কর্ণধার আবুল ইব্রাহীম, মুক্তিযাদ্ধা আমানুর রহমান, কমিউনিটি নেতা জিল্লুর রহমান, ফ্রেন্স বাবু প্রমুখ।
বক্তারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁরা নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। সভায় নতুন সংগঠনের সাফল্য, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
সংগঠনের ১৭ সদস্যের কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মো: রফিকুল হক রাজু, সিনিয়র সহ সভাপতি মাকসুদা ইসলাম ইয়াসমিন, সহ সভাপতি মঞ্জুর আলী বাবর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর হক ইমন, সাংগঠনিক সম্পাদক আবু বকর হোসেন সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক বিবেক সরকার, সহ অর্থ সম্পাদক চন্দন সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ এম হোসেন বাবু , প্রচার সম্পাদক সজিব ইফতি, সহ প্রচার সম্পাদক এহতেশামুল হক শ্যামল, সমাজকল্যাণ সম্পাদক সজিব ইফতি, ক্রীড়া সম্পাদক সুলতান সামিয়ুল বাবলা, যুগ্ম ক্রীড়া সম্পাদক সোহেল রানা, ইন্টারনেট বিষয়ক সম্পাদক নাসিম হোসেন, মহিলা সম্পাদক সাবরিনা হক শিমুল।
উপদেষ্টা মন্ডলি মুক্তিযাদ্ধা জাহিদুল মাহমুদ জামি, মুক্তিযাদ্ধা আমানুর রহমান, তারিক বাবু, সামিউর রহমান হিরা, আনিসুর রহমান আনিস, মো: আতিক, মো: রিটন রহমান, বিন্দু পাল, মোহাম্মাদ এমদাদুল হক মান্নু, কহিনুর রহমান, রফিকুল রহমান রতন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ রফিকুল হক রাজু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ঐক্যবদ্ধভাবে নতুন সংগঠনটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। নতুন সংগঠনের দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
সভাপতি ও সাধারণ সম্পাদক নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে বলেন, প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানই হবে তাঁদের প্রধান লক্ষ্য। নতুন অভিবাসীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেও সচেষ্ট থাকবে এ নয়া কমিটি।