আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি কাজী এনায়েত উল্লাহ ইনু।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারের অংশ হিসেবে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) দ্রুত সই করার ওপর গুরুত্বারোপ করায় প্রধানমন্ত্রীকে বাংলাদেশী বংশোদ্ভূত ও ফরাসি নাগরিক এই শুভেচ্ছা জানান ।
তিনি অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে নেপালি প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত আনন্দিত। এর ফলে আমাদের বিনিয়োগ আরও প্রসারিত হবে। বলে মনে করি ।

তিনি জানান, বাংলাদেশী নাগরিক হিসেবে গর্ব করি, বাংলাদেশি হয়ে ফরাসি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান দ্য হার্মোনিস্টের একজন কর্ণধার হয়েও নেপালের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করি।
তিনি আরও জানান, আমি ছাড়াও প্যারিসের বৈঠকে নেপালের প্রতিনিধি দল আরও তিনটি ফরাসি কোম্পানিকে একই আমন্ত্রণ জানিয়েছেন। যথাক্রমে তালেস, টেলিযোগাযোগ উন্নয়নে স্যাটেলাইট তৈরি করবেন। বুইগ কনস্ট্রাকশন কাঠমান্ডুতে এক অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ করবে। ভিন্সি কাঠমান্ডু এয়ারপোর্টকে সম্প্রসারিত করার দায়িত্ব নেবে বলে বৈঠকে আলোচনা করা হয়। বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর ব্যাপারেও যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন কাজী এনায়েত উল্লাহ ইনু।
তিনি জানান, হার্মোনিস্ট প্যারিস ছাড়াও লস এঞ্জেলেস, নিউইয়র্ক, মস্কো, লন্ডন, দুবাই, দোহা, মিলান, জুরিখ, ক্যান শহরে শো-রুম স্থাপন করা হয়েছে। বিশ্বের আরও ১৩টি উল্লেখযোগ্য শহরে শো-রুম প্রতিষ্ঠা করার জন্য আলোচনা অব্যাহত রয়েছে। তিনি মনে করেন হার্মোনিস্ট যেখানে রয়েছে সেখানে আমাদের বাংলাদেশীদের প্রাণের লাল সবুজের পতাকা জড়িয়ে আছে।
উল্লেখ্য, কাজী এনায়েত উল্লাহ ইনু একজন সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সর্ববৃহৎ সামাজিক সংগঠন অল- ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের দাবি আদায় ও সমস্যা সমাধানে ইউরোপের বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে সব সময় আলোচনা অব্যাহত রেখেছেন। তার বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েকশ প্রবাসী বাংলাদেশীরা কর্মরত রয়েছেন। তিনি মনে করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) সব সময় প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে ।