হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামীলীগ নেতা এম এ করিম, আব্দুল মতিন ভুঁইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।