জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: উপমহাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিধ ও জনপ্রিয় ইসলামী বক্তা আল্লামা মিজানুর রহমান আজহারী প্রথমবারের মতো ব্রিটেন আসতেছেন একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিতে। বৃটেনের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আইঅন টিভির আমন্ত্রণে তিনি লন্ডন ছাড়াও লন্ডনের বাইরের বেশ কয়েকটি শহরে ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন বলে জানান আইঅন কর্তৃপক্ষ।
আল্লামা মিজানুর রহমান আজহারীর আগমণের খবরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ বিরাজ করছে। ৩১ অক্টোবর ২০২১ পুর্ব লন্ডনের মেনরপার্কের রয়েল রিজেন্সিতে দুপুর ১টা থেকে ৪টা এবং বিকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দু’টি সম্মেলনে তার যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া লন্ডনের বাইরে বার্মিংহাম, ওল্ডহাম, লোটন, লেইস্টার ও কার্ডিফে মিজানুর রহমান আজহারী ইসলামিক সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
মিজানুর রহমান আজহারীর আগমণ উপলক্ষে আইওন টেলিভিশনের নানা প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন হেড অব কমিউনিকেশন এস এইচ সোহাগ। তিনি জানান, আইঅন টেলিভিশনের কিরাত প্রতিযোগিতা’২০২১-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই মিজানুর রহমান আজহারীকে আমন্ত্রণ জানানো হয়েছে।এতে চ্যারিটি পার্টনার হিসেবে থাকবে ডিএইচ ফাউন্ডেশন।
এদিকে মুফাস্সিরে আল্লামা মিজানুর রহমান আজহারীর ইসলামিক সম্মেলনে যোগ দিতে হাজার হাজার জনতার উচ্ছাস। তার বৃটেন সফর বিষয়ে বিস্তারিত জানতে আইঅন টেভি’র পর্দায় চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।