প্রবাস মেলা ডেস্ক: কানাডার টরন্টোতে সিগনাল পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে এই দুর্ঘটনা ঘটে বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগনাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান নাদিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টরন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু