রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: পাইওনিয়ার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে গুণিজন সম্মাননা প্রদান আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় বাংলাদেশি সোনার বাংলা রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে হাফেজ মাওলানা নাফিজ ও হাফেজ মো: সয়োফ আহমেদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আল হুদা ইসলামিক সেন্টার ইংল্যান্ড এর চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

প্রধান বক্তা ছিলেন নবাব গ্রুপের চেয়ারম্যান লেখক চৌধুরী সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্রান্স-বাংলা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা সহ-সভাপতি ইসলাম উদ্দিন, কোষাধক্ষ্য হারুন আহমদ সহ ইউরোপ থেকে আগত ও ফ্রান্সের বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে ইসলামিক দিক নির্দেশনা নিয়ে সকলেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এবং প্রবাসী বাংলাদেশিরা ইসলামের আলোকে বুকে ধারণ করে যেকোনো ধরনের অন্যায় কাজ থেকে যেন দূরে থাকেন সে পরামর্শ দেন এবং ইসলামের পথে আসার আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে বলা হয় ফ্রান্সসহ ইউরোপে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে ইসলামের আলোকে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। এবং যারা ইউরোপে গুণীজন রয়েছেন তাদের যথাযথ মর্যাদা দিয়ে সম্মান প্রদান করছি।
পরে সকলের জন্য দোয়া করা হয় এবং মিষ্টিমুখ করানো হয়।