রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ইউরোপের জনপ্রিয় বাংলা মিডিয়া প্ল্যাটফর্ম এমআইবি টেলিভিশনের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) প্যারিসের উপকণ্ঠ পন্তায় অবস্থিত হোটেল ক্যাম্পানিলের বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এই মিডিয়া প্ল্যাটফর্মের বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং এক মিলনমেলায় রূপ নেয়।
এমআইবি টেলিভিশনের চেয়ারম্যান রিপন বড়ুয়ার সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব নিউজ ফয়সাল আহমেদ দ্বীপের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ চৌধুরী, আশরাফ ইসলাম, আলী শাহেদ, আসাদ আলম বেপারী, পর্তুগালের ব্যবসায়ী ফখরুল আলম, মোল্লা আব্দুর রহিম, এস এম মিল্টন সরকার, কৃষি উদ্যোক্তা আরিফ হোসেন রিগান, মিজানুর রহমান সরকার, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, এস এ ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সাব্বির আহমেদ, চট্টলা ট্রেডিংয়ের চেয়ারম্যান টিটু বড়ুয়া, নজরুল ইসলাম চৌধুরী, রিয়াদ হোসেন, আসাদ রেজা এবং বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা শাহেদসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। পরে এমআইবি টেলিভিশনের গত আট বছরের পথচলা, অর্জন, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং প্রবাসী কমিউনিটির সংবাদ তুলে ধরার ক্ষেত্রে এমআইবি টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সমাজ, সংস্কৃতি, সাংবাদিকতা, ব্যবসা ও কমিউনিটি উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কয়েকজন গুণীজন ও একটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন শাহ গ্রুপের সিইও ও ফ্রান্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য ফাতেমা খাতুন, চট্টলা ট্রেডিংয়ের চেয়ারম্যান টিটু বড়ুয়া, এম এস ফুডের চেয়ারম্যান মোল্লা আব্দুর রহিম, ফরমুলা ডমিনান্ত এলডি’র চেয়ারম্যান ফখরুল আলম, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, এস এ ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সাব্বির আহমেদ, সরকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মিল্টন সরকার, জার্মানির উদ্যোক্তা ইঞ্জিনিয়ার সাইফুর চৌধুরী, আরিফ গ্লোবালের চেয়ারম্যান আরিফ হোসেন রিগান এবং সামাজিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্স।
উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।