রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনে দু’দিনব্যাপী দ্বিতীয় লিসবন টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া ৮টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সোমবার পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান টি-১০ খেলার উদ্বোধন করেন। নক নাউট পদ্ধতিতে শুরু হওয়া খেলা ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার ফাইনাল অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ফরিদপুর রাইডার্সরকে হারিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হয় লিসবন সিক্সার। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিসবন সিক্সারের খেলোয়াড় লিকসন আহমেদ এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন শাহজাহান সম্রাট।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, লিসবন কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন, জামাল ফকির, জাকির হোসেন, আবদুল ওয়াহিদ পারভেজ, অলি আহমেদ সানি এবং তানভির আলম জনি। এছাড়াও টুর্নামেন্টে পরিচালনায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য এমদাদুল রহমান রাইয়ান, সিরাজ উল্লাহ খাদেম, ইমতিয়াজ আহমেদ রানা, মোহাম্মদ নুরুদীন, মোস্তাফিজুর রহমান, সজিব হোসেন প্রমূখ।
উল্লেখ, ২০১৭ সালে লিসবনে প্রথম টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৪ বছর পর এবারের আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমি (একটি পর্তুগীজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান), বিপিই ফকির ইউনিফেসোয়াল এলডিএ এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।