রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: করোনায় আক্রন্ত হয়ে আয়েশা আহমেদ (৪ মাস ২১ দিন) নামে পর্তুগাল প্রবাসী কুমিল্লার কৃতি সন্তান ফখরুল আহমেদ লিটন কাদেরীর একমাত্র কন্যা স্থানীয় সময় বিকেল ৪.৪৫ মিনিটে মৃত্যুবরণ করে।
চলতি মাসে অসুস্থ হয়ে আয়েশাকে হাসপাতালে ভর্তি করা হলে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে তার শরীরে। অবশেষে ১৮ আগস্ট ২০২০, মঙ্গলবার পর্তুগালের স্থানীয় সময় বিকেলে লিসবনের এস্তেফানিইয়া হাসপাতালে আয়েশা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আয়েশার মৃত্যুর খবর তার বাবা নিশ্চিত করেন।
নিহত আয়েশার বাবার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নিমসারে। ফখরুল আহমেদ লিটন লিসবনে দীর্ঘ থেকে পর্যটন ব্যবসার সাথে জড়িত এবং পর্তুগাল বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ পর্তুগালের বৃহত্তর কুমিল্লার সামাজিক সংগঠনের সাথে জড়িত। পর্তুগালে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় কোন প্রবাসীর মৃত্যু এটি। শিশু আয়েশার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মনিজ এলাকায় সহ পর্তুগালের পুরো কমিউনিটিতে। আয়েশার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগাল আওয়ামীলীগ, পর্তুগাল বিএনপি, ইসলামিক ফোরাম, পর্তুগাল ছাত্রলীগ, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন, হবিগঞ্জ এসোসিয়েশন, ফরিদপুর এসোসিয়েশন, বিরিয়ানির বাজার ওয়েলফেয়ার ট্রান্স লিসবন, কুমিল্লা ভিক্টোরিয়াস সমর্থকগোষ্ঠী পর্তুগাল।