প্রবাস মেলা ডেস্ক: চেনা শহরের চেহারাটা বদলে গেছে, চলছে করোনাকাল। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মনে অস্থিরতা। সেই অস্থিরতার কথা মাথায় রেখে স্বস্তি দেওয়ার জন্য ডিজিটাল কনসার্টটি আয়োজন করেছিলো মিউজিকা ক্রিয়েশন। অনুষ্ঠানের ওয়েব পার্টনার ছিলো উইঙ্গস মিডিয়া।
উল্লেখ্য, ১৬ আগস্ট ২০২০, রবিবার লাইভ ডিজিটাল কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছেন সুমনা মুখার্জী। ভারতীয় সময় সন্ধ্যা ৮টা, বাংলাদেশ সময় ৮.৩০টা, ইউকে সময় বেলা ৩.৩০টা, কানাডা সময় সকাল ১০.৩০টা ‘আমি যে জলসা ঘরে’ শিরোনামে কনসার্টটি সরাসরি সম্প্রচারিত হয়েছে।
লাইভের সাথে যুক্ত থাকা সকল দর্শক-শ্রোতা সুমনার মুখার্জীর গানের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবীদার। সুমনা মুখার্জী আয়োজক মিউজিকা ক্রিয়েশন এবং সকল দর্শক-শ্রোতাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।