প্রবাস মেলা ডেস্ক: এক মাসের বেশি সময় পর নতুন সচিব পেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ দায়িত্বে আসছেন সদ্য পদোন্নতি পাওয়া সচিব মাহবুবা ফারজানা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহবুবাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করে প্রজ্ঞাপন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব এসে প্রশাসনের রদবদলের অংশ হিসেবে এর আগে ১২ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে ওএসডি করা হয়। এরপর থেকে তথ্য মন্ত্রণালয়ের সচিবের পদ খালি ছিল।