হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে দ্যা ইংলিশ স্পিকিং ইউনিয়ন আয়োজিত ন্যাশনাল শেক্সপিয়ার প্রতিযোগিতায় আমেরিকান-বাংগালি রুপন্তী ওয়াজিদ ‘এজ ইউ লাইক ইট’ নাটকের প্রথম দৃশ্যের মনোলগ অত্যন্ত নৈপুণ্যের সাথে উচ্চারণ করায় প্রথম স্থান অর্জন করেছে। রুপন্তী রোজলিন চরিত্রে রূপদান করে এই মনেলগ উচ্চারণ করে। নিউইয়র্কের সুপরিচিত সাংস্কৃতিক দম্পতি শারমিন রেজা ইভা ও মীর শিবলীর একমাত্র কন্যা রুপন্তী ওয়াজিদ ফার্স্ট হিলস হাইস্কুলের ইলেভেন ইলেভেন্গ্রেডের ছাত্রী। এই প্রতিযোগিতা আয়োজিত হয় গেলো ১৬ জানুয়ারি এবং পরবর্তী পর্য়ায়ে তা হবে সিটিওয়াইড। এরপর জাতীয় ভিত্তিক চূড়ান্ত প্রতিযোগিতা হবে ২৭ এপ্রিল উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিনে।
ন্যাশনাল শেক্সপিয়ার প্রতিযোগিতায় প্রথম হলো রুপন্তী ওয়াজিদ