হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে বিশেষ নির্বাচনে প্রার্থী হেলাল শেখের সমর্থনে সাউথ এশিয়ান নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদকে চেয়ারম্যান, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারকে মেম্বার সেক্রেটারী এবং চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজমকে চীফ কোঅর্ডিনেট করে এ কমিটি গঠন করা হয়।
২৩ ডিসেম্বর রোববার বিকেলে সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় হেলাল শেখ ছাড়াও বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
’সাউথ এশিয়ান ফর হেলাল শেখ’ নামের এ কমিটির অন্য সদস্যরা হলেন :
কো-চেয়ার : ইয়াকুব খান, সিপিএ, ডা. জাহাঙ্গীর, এমাদ চৌধুরী, মোজাফফর হোসেন, সিপিএ, আহসান হাবিব, মোহান গুওয়ালি, হাসান আলী, জালাল চৌধুরী, বেলাল উদ্দিন, সোলায়মান আলী, আবদুর রহিম হাওলাদার, নজরুল হক, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু।
জয়েন্ট মেম্বার সেক্রেটরী : ফখরুল ইসলাম দেলোয়ার, এ ইসলাম মামুন ও মঞ্জুর চৌধুরী জগলু।
ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান মঈনুল ইসলাম এবং কো-চেয়ার ফখরুল ইসলাম দেলোয়ার।
এডভাইজারী কমিটি: চেয়ার নার্গিস আহমেদ, মেম্বার আলী ইমাম সিকদার, বদরুল নাহার খান মিতা, বদরুল খান।
কোঅর্ডিনেট : মনিকা রায়, জয় চৌধুরী, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন, মোঃ মশিউর লিটন, মোহাম্মদ এ আহাদ, মাহামুদুর রহমান, পর্না ইয়াসমীন, শামীম আহমেদ, মোহাম্মদ এ হোসেন, মাহমুদুর রহমান, রাসেক মালিক। সকল স্তরের প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত করে কমিটির তালিকা পরবর্তীতে আরো বর্ধিত করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত সকলে এ বিষয়ে একাত্মতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল শেখকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আরো জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটি হেলাল শেখের জন্য সিটির প্রতিটি বরোতে ফান্ডরাইজিং করবে। এছাড়াও জ্যাকসন হাইটসে ব্যাপক আকারে একটি ফান্ডরাইজিং অনুষ্ঠান করবে ’সাউথ এশিয়ান ফর হেলাল শেখ’ কমিটি।
উল্লেখ, নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে বিশেষ নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান হেলাল শেখ প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা দেন গত ৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে। আগামী ফেব্রুয়ারী মাসে বিশেষ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট ল্যাটিসা জেমস সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ষ্টেট এটর্নী জেনারেল নির্বাচিত হওয়ায় এই পদে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাবলিক এডভোকেট পদটি নিউইয়র্ক সিটি প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদ। ইতোমধ্যে এ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্য শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়।