হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি জসিম মাহমুদের মা আমেনা খাতুন (৯০) ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ভাগলপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে — রাজিউন)। মৃত্যুকালে তিনি চার পুত্র, এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।মরহুমের পরলোক গমণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ সালাম, উপদেষ্টা ড. প্যদিপ কর, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মো: বখতিয়ার, দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা শরীফ কামরুল আলম হিরা, সাংবাদিক হেলাল মাহমুদসহ আরোও অনেকে।
নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি জসিম মাহমুদের মায়ের পরলোক গমণ