হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র সফররত প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় করেন। তারই অংশ হিসেবে ১ মার্চ ২০২০, রবিবার বিকালে নিউইয়র্কের পাঠকপ্রিয় সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ এবং প্রবাস মেলা’র নিউইয়র্ক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও জনদরদী ব্যক্তিত্ব মোশাররফ হোসেন খান চেীধুরী। প্রবাস মেলা হাতে পেয়ে রতন তালুকদার পত্রিকাটির ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
নিউইয়র্কে জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার এর হাতে প্রবাস মেলা