হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৬ মার্চ ২০২২, শনিবার বিকাল ৫টায় এষ্টোরিয়ায় বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা ৫১তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো বক্তব্য করেন, জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আবুল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াছ, জাপার যুব সম্পাদক শফি আলম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মীর জাকির, সদস্য মো: হালিম।
সভার শুরুতে একাত্তুরের গৌরবোজ্জল দিনে যারা জাতির জন্য নিজের জীবন দিয়ে লাল রক্ত ঝয়িয়ে শহীদ হয়েছেন তাহাদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
আমার সোনার বাংলা উপস্থিত সকলে মুখে মুখে গেয়ে সম্মনি জানান। স্বাধীনতা ও জাতীয় দিবস গৌরবোজ্জলও তাৎপর্যপূর্ণ, এই দিনে আমরা দেশবাসীকে প্রাণঢালা অভিন্দন জানাচ্ছি। একই সাথে বিশ্বের ভিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা ও ভালবাসা জানানো হয়। মহান স্বাধীনতা দিবসের এই মহাপ্রাঙ্গণে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি বাঙালী জাতির পিতা, মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। যিনি বাঙালী জাতিকে মুক্তির দূত হিসাবে আবির্ভূত হয়ে সারাটি জীবন নিবেদিত ছিলেন। বাঙালীর অধিকার, স্বাধিকার, স্বাধীনতা ও আর্থ সামাজিক উন্নয়নে বিনম্রচিত্তে পরম শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করছি ৩০ লাখ বীর শহীদের, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা আমাদের লাল সবুজ পতাকা উপহার দিয়েছেন, সশ্রদ্ধ সালাম সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবন বাজী রেখে লড়াই করেছেন। আমাদের স্বাধীনতা ও মুক্তির জন্য পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের আধুনিকরণে যার অপরিসীম অবদান অক্ষর হয়ে থাকবে। মুক্তিযুদ্ধেও চেতনা বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধাদের কল্যাণে যথেষ্ট অবদান রেখেছেন।