হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের বৃহত্তর নোয়াখালি সমিতি ভবনে সম্প্রতি শিশু-কিশোর সংগঠন ‘চারুকণ্ঠের’ উদ্যোগে শিশু -কিশোরদের অবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক কবি হোসাইন কবির। আলোচনায় অংশগ্রহণ করেন- আওয়ামীলীগ নেতা ও লেখক সামছুদ্দীন আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবদুল আজিজ নঈমী, বৃহত্তর নোয়াখালি সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, বৃহত্তর নোয়াখালি সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ মিন্টু, বিশিষ্ট সমাজসেবী, কবি ও শিক্ষক শিরিন উল্লাহ (রিনা রায়হান ), ডা. শেখ মুনতাসির, বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ সোসাইটির সদস্য মইনুল উদ্দিন মাহবুব, লেখক রিমি রুম্মান, বাংলা বিজ্ঞাপন পত্রিকার প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান, ড্রামের বেস লিডার রুবি হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ব্রুকলিন বিজনেস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মইনুল আলম বাপ্পি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শফিকুল ইসলাম, শারমিন ভূঁইয়া, ফারহানা আক্তার, তাসলিমা জাহান, লায়লা নূর, তানজানা খানম, খন্দকার হোসনা, লিজা ও নাসিমা আক্তার।

বক্তারা বলেন- বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউইয়র্কে বেড়ে উঠা বাংলাদেশি বংশোদ্ভূত শিশু-কিশোরদের মধ্যে যদি বাংলাদেশের ইতিহাস-ইতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া যায়, তাহলে ভবিষ্যতে আজকের শিশু-কিশোররা তাদের ম-বাবার জন্মভূমি বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের ইতিহাস-ইতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে বিদেশের মাটিতে বেড়ে উঠা শিশু-কিশোরদের মাঝে পরিচয় করিয়ে দেয়ার এ মহতি উদ্যোগের জন্য চারুকণ্ঠের পরিচালক ফারজিন রাকিবা কবির ও সংশ্লিষ্টদেরকে বক্তারা ধন্যবাদ জানান।
শিশু-কিশোরদের অবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের পদচারণায় সভাস্থলটি প্রাণবন্ত হয়ে উঠে। তাদের বাংলা আবৃত্তি ও আঁকা ছবিতে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। চারুকণ্ঠের পক্ষ থেকে সবাইকে আপ্যায়ণ করা হয়। এ মহতি আয়োজনে বৃহত্তর নোয়াখালি সমিতির সর্বাত্মক সহযোগিতার জন্য সমিতির কর্মকর্তাদের প্রতি চারুকণ্ঠের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান চারুকণ্ঠের পরিচালক ফারজিন রাকিবা কবিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।