হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মাত্র ৩ ঘন্টার ব্যবধানে নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। চট্টগ্রামের হালিশহর এ ব্লক ৮নং লেনের স্থায়ী বাসিন্দা সন্দীপ নিবাসী, কমিউনিটির পরিচিত মুখ ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান এবং তার ছেলে আবুল বাশার পান্না সিপিএ।
১৯ ডিসেম্বর ২০২০, শনিবার সকালে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তারা নিউইয়র্কের ব্রুকলীনে বসবাস করতেন। বাবা-ছেলের আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।