প্রেস বিজ্ঞপ্তি: ১১ জানুয়ারি ২০২০ শনিবার নাজনীন বিউটি পার্লার এন্ড ফ্যাশন হাউজ শুভ উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন পিপিএম বার বিপিএম বার দৃষ্টিনন্দন এই বিউটি পার্লার এন্ড ফ্যাশন হাউজের শুভ উদ্বোধন করবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্যতিক্রমধর্মী এবং পেশাদার বিউটি পার্লার এন্ড ফ্যাশন হাউজ হিসেবে এটি ব্যাপক প্রসার পাবে বলে মনে করেন এর প্রধান উদ্যোক্তা জুবাইদা নাজনীন চৌধুরী। ঢাকার ওয়ারীর ক্ষুদে পন্ডিতদের পাঠশালার বিপরীত পাশে ৩৯/২, রাংকিন স্ট্রীট, ঢাকা-১২০৩ এ এটি অবস্থিত।