হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় রাজনীতিবিদ ডলি বেগম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন প্রবাস মেলা’য় সুহৃদ কানাডা প্রবাসী বিশিষ্ট কবি, গল্পকার মৌ মধুবন্তী। এসম তিনি ডলি বেগমের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন। একই সাথে তিনি তার লেখা ‘নুনের দুঃখ’ বইটিও ডলি বেগমকে উপহার দেন।

ডলি বেগম কানাডার একজন পার্লামেন্ট সদস্য। ২০১৮ সালে কানাডার ওন্টারিও প্রদেশের টরন্টো এলাকার স্কারবরো সাউথওয়েস্ট (Scarborough Southwest) আসন থেকে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ডলি বেগম প্রথমবারের মতো প্রোভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে জিতে শুধু কানাডায় নয়, সারা বিশ্বের বাঙালিদের জন্য ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি নর্থ আমেরিকায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রাজনীতিক, যিনি অন্টারিও প্রাদেশিক সংসদে সরাসরি নির্বাচিত একজন সদস্য।
উল্লেখ্য, প্রবাস মেলা’র চলতি বছরের ৭ম সংখ্যায় ডলি বেগমকে নিয়ে কাভার স্টোরি করা হয়। এই সংখ্যাটি তিনি হাতে পেয়ে পত্রিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রবাস মেলা পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।