শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: সৌরভ দাস হলেন টলিউডের এক নামী অভিনেতা। ওনার অভিনয় সত্যিই অসাধারণ। ওনার অভিনয় দক্ষতায় দর্শকেরা সবাই মুগ্ধ।
সম্প্রতি, শুটিং থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে সৌরভ দাস পড়ছিলেন। তবে এক্ষেত্রে ধন্যবাদ প্রাপ্য চালকের। এই চালকের জন্য এ যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। তবে তাঁর মাথায় চোট লেগেছে। এছাড়া তাঁর শরীরে সেরকম আর কোন চোট লাগেনি। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।