মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে দুবাই কন্সুলেট প্রাঙ্গণে আগামী ৪ থেকে ৬ নভেম্বর তিনদিনব্যাপি দুবাইয়ে বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেটি সংযুক্ত আরব আমিরাতে প্রথম বই মেলা। মেলার আয়োজন উপলক্ষে দুবাই কন্সলেট জেনারেলের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বইমেলায় স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ কন্সুলেট দুবাইয়ের কন্সাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, বাংলাদেশের বিভিন্ন সৃজনশীল ও স্বনামধন্য প্রকাশনা সংস্থাসহ স্থানীয় প্রতিষ্ঠান এবং বাংলাদেশ, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের খ্যাতিম্যান কবি, সাহিত্যিক, লেখক এই বইমেলায় অংশগ্রহণ করবেন।
মেলায় সর্বমোট ৫০টি স্টল থাকবে। বইয়ের স্টলের পাশাপাশি বাংলাদেশের আবহমান ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে প্রতিনিধিত্ব করে এমন স্টল থাকবে।
এসময় আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মী এবং কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।