হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২২, রবিবার জনপ্রিয় নিউজ পোর্টাল ওয়াশিংটন সংবাদ এর সম্পাদক ও প্রকাশক এবং ওয়াশিংটন যুবলীগের সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয় ইন্তেকাল করেছেন। ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় সুপরিচিত সাংবাদিক দেওয়ান আরশাদ আলী বিজয় (৪৯) সন্ধ্যা ৭ টা ৪ মিনিটে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে ১০ অক্টোবর ২০২২, সোমবার ভার্জিনিয়ার আর্লিংটনে বাইতুল মোকারম বাংলা মসজিদে মরহুম দেওয়ান আরশাদ আলী বিজয় এর নামাজ ই জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় অন্যান্যের মাঝে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা ও করেন।
তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। দেওয়ান আরশাদ আলী বিজয়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও সমবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুলধারার রাজনীতিক এমএ সালাম, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ সভাপতি সাংবাদিক মো: নাসির, সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, সংগঠক দেলওয়ার মানিক, জাহাংগীর কবির এবং নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক সুহাস বডুয়া হাসু।