মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী রকমারী খাবারের সম্ভার নিয়ে যাত্রা শুরু করেছে অভিজাত রেস্টুরেন্ট গ্রীণ দরবার । বৃহস্পতিবার রাতে দুবাইয়ের প্রান আল মুতিনা এলাকায় এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়।
রাত ৯ টায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ রেস্টুরেন্ট উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন পাটোয়ারী ও মোহাম্মদ আলমগীর হোসেন রাসেল।
উদ্বোধনের পূর্বে দোয়াও মোনাজাতে রেস্টুরেন্টের অগ্রযাত্রা কামনা করে। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা আগামী বছর দুবাই এক্সপো ২০২০ কে সামনে রেখে এখানে বিনিয়োগ করতে এগিয়ে এসেছি। এই এক্সপোকে ঘিরে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশীদেরও পদচারণা বাড়তে শুরু করেছে এখানে। পাশাপাশি রুচি সম্মত, উন্নত মানের দেশীয় খাবারেরও চাহিদাও বৃদ্ধি পেয়েছে এ এলাকায়। তাই সবকিছু মাথায় রেখে অভিজাত মানের এ রেস্টুরেন্ট চালু করেছি। আশা করি প্রবাসী বাংলাদেশীরা দেশীয় এ প্রতিষ্ঠানকে সমৃদ্ধশালী করতে এগিয়ে আসবে।
অপর কর্ণধার মোহাম্মদ আলমগীর হোসেন রাসেল বলেন, সব ধরণের ভোজন রসিকদের জন্য আমরা গ্রীণ দরবার রেস্টুরেন্ট চালু করেছি। এ রেস্টুরেন্টে সকল প্রকার খাবারের পাশাপাশি নানা রকম ভর্তা, মিষ্টান্ন, বারবিকিউ, জুস আইটেম, তেহেরী, শাহী বিরিয়ানী, পোলাও, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেঝবান সহ থাকছে বিলাসী অতিথিদের জন্য শিশা লঞ্জ। তাছাড়া বাংলাদেশীরা বিয়ে জন্মদিন, সঙ্গিতানুষ্ঠান সহ পার্টি প্রোগাম করার জন্য পাচ্ছে ২০০ জনের একটি হল রুম।
দুবাইয়ের বুকে একমাত্র আমাদের রয়েছে এতো সুন্দর আয়োজন। পরিবার পরিজন নিয়ে খাবারের সমারোহ থাকবে এ রেস্টুরেন্টে ২৪ ঘন্টা। অভিজ্ঞ বাবুর্চি দ্বারা পরিচালিত এ রেস্টুরেন্ট পরিচালনার জন্য সকল বাংলাদেশী ভাইদের সহযোগীতা কামনা করেন তিনি। উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর প্রেসিডেন্ট শিবলী আল সাদিক, কমিউনিটি নেতা ওবায়দুল্লাহ হারুন প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন শিল্পী বঙ্গ শিমুল। এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ এশিয়া অঞ্চলের অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন।