প্রবাস মেলা ডেস্ক: ভারত সফররত প্রবাস মেলা’র সম্পাদক ও নির্বাহী সম্পাদক দিল্লিতে অবস্থিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সঞ্জয় ভরদ্বাজ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
অধ্যাপক ড. সঞ্জয় কে. ভরদ্বাজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের Centre for South Asian Studies বিভাগের চেয়ারপার্সন এবং অধ্যাপক। তিনি ভারতের এনার্জি স্টাডিস প্রোগ্রাম (Energy Studies Programme)’র সাবেক ডিরেক্টর এবং এসোসিয়েশন অব এশিয়া স্কলারর্স (Association of Asia Scholars) এর জয়েন্ট সেক্রেটারি।
তিনি একজন লেখক এবং গবেষক। ইন্দো-বাংলা সম্পর্ক নিয়ে তার বেশ কিছু কলাম এবং নিবন্ধ ভারতের জাতীয় পত্রিকা এবং আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ড. ভরদ্বাজ গতবছর বাংলাদেশ সফরকালে প্রবাস মেলা’র ঢাকা অফিস পরিদর্শন করেছিলেন।
শেষে পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ এবং নির্বাহী সম্পাদক শহীদ রাজু অধ্যাপক ড. ভরদ্বাজ এর হাতে প্রবাস মেলা’র চলতি সংখ্যার সৌজন্য কপি তুলে দেন।