মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব: জেদ্দা বাশঁখালী সৌদি আরব প্রবাসীদের উদ্যোগে ২০ আগস্ট মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ থেকে আগত গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা আলহাজ্ব লিয়াকত আলীর সম্মানে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যাবসায়ী এম, এ হাসেম এর সভাপতিত্বে ও মৌলানা আসহাব উদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ছাত্রনেতা গন্ডামারা ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুল হক বাবলু, জাতীয়তাবাদী চট্টগ্রামণ ফোরামের সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জনাব রফিক চৌধুরী, উপদেষ্টা খলিলুর রহমান, সহ সভাপতি মুফিজুল আলম, আব্দুর রাজ্জাক, মাহমুদুল হক গুরিয়াত বিএনপির সভাপতি ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার, সাংগঠনিক সম্পাদক কাজী জাকের, শেখ আব্দুল্লাহ আল মামুন, আবু তাহের, ইয়াছিন, আব্দু রশিদ, সোহেল আহম্মেদ, মাহবুব, হাসান সিকদার বাবর সহ আরও অনেকে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত বলেন, আজকের এখানে আপনারা প্রবাসীরা আমাকে সংবর্ধনা প্রদান করছেন এটাও শহিদ জিয়ার অবদান, তিনি যখন এদেশে এসেছিলেন নিমগাছের প্রজেক্ট নিয়ে তাকে সৌদি বাদশা জিজ্ঞাসা করেছিলেন আপনি কি চান, জিয়াউর রহমন সে দিণ বলেছিলেন, আমার দেশের দক্ষ জনশক্তি এখানে পাঠাতে চাই আপনার দেশ যেমন উন্নতি হবে আমার দেশের নাগরিকও অর্থউপার্জন অর্জন করতে পারবে।
তিনি আরো বলেন, আন্দোলন চাঙ্গা করতে চাইলে নেত্রীর মুক্তির আন্দোলন বেগবান করতে চাইলে তরুনদের হাতে নেতৃত্ব দিতে হবে, কারণ যতই তরুণ ততই রিক্স নিতে পারে, বয়স্ক হলে পৃথিবীর মায়া সন্তানের মায়া অর্থ সম্পদ এর মায়াই রাজ পথে নামতে ভয় পায়, তাই ছাত্রদল গঠন হতে হবে ৩০- এর নিছে আর যুবদল হতে হবে ৪০ এর নিছে তাহলেই রাজপথের আন্দোলন সংগ্রাম সফল হবে। নয়তো নেত্রী কে মুক্ত করা কঠিন হয়ে দাড়াবে।
শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন সৌদি আরব ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আসহাব উদ্দিন।