রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: বেড়িবাঁধ না থাকায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরার বারআউলিয়া এলাকা প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হয়। ফলে চরম দূর্যোগে দিন কাটাচ্ছে ঐ এলাকার মানুষ। খাদ্যের অভাব, ভাঙ্গা বাসস্থানের পাশাপাশি নতুন সমস্যা অসুস্থতা।
১১সেপ্টেম্বর ২০২০, শুক্রবার উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরার বারআউলিয়া এলাকা প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত মানুষের অসহাত্বের কথা চিন্তা করে আনোয়ারার সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ এর সদস্যদের আর্থিক সহায়তা ও শারীরিক পরিশ্রমে আজ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং করা হয়।
ক্যাম্পিংয়ে স্বপ্নবাজের পক্ষ থেকে জ্বর, স্বর্দি, কাঁশি, গ্যাস্টিক, এলার্জি, ডায়রিয়া ইত্যাদি রোগের ঔষধ বিনামূল্যে দেয়া হয়। উক্ত ক্যাম্পিংয়ে শিশু থেকে বৃদ্ধা মিলে মোট ১৮৫ জন রোগীর চিকিৎসা করা হয়।

স্বপ্নবাজের পল্লী চিকিৎসা সেবা ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এএইচএম নিজাম চৌধুরী, পল্লী চিকিৎসক মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ নেজাম উদ্দিন, এডমিন মনছুরুল হক, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম মাহিন, স্বপ্নবাজ-মুহাম্মদ করিম হিরো, আবদুল করিম,মু: নাঈম উদ্দিন, হাফেজ সোহরব,মু: সিরাজ,আরিফ খান শুভ, শুদেব শুভ, মোস্তফা কামাল প্রমূখ।