প্রবাস মেলা ডেস্ক: ডিসট্রেডস চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) দীর্ঘ দিন ধরে যৌথ উদ্যোগে শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, প্রতিষ্ঠানটির আওতায় যে সকল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে তাদের সহায়তার জন্য পবিত্র কুরবানীর ঈদে পশু (গরু, ছাগল) দান করার অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মুহাম্মদপুরস্থ অফিস সহ তাদের অন্যান্য সকল প্রজেক্টের আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের কাছে বিত্তবানদের পাঠানো কুরবানীর পশুর গোস্ত সমবন্টন নিশ্চিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিসিআই এবং আরএসসি যৌথ উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত শিশু যাদের পরিবারের পশু কুরবানী দেয়ার সামর্থ নেই তাদের মাঝে প্রতিবছর এই মহৎ কাজটি করে থাকেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী ড. এহসান হক নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) নামক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গরীব শিশুদের পড়ালেখাসহ তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই মূলত এর যাত্রা শুরু হয়েছিল। (প্রেস রিলিজ)