ডেস্ক রিপোর্ট: ডিসিআই-আরএসসি ও তরী ফাউন্ডেশন যৌথভাবে ‘কোভিড-১৯ পরবর্তী বিশ্বের প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করেছে। ডিসিআই-আরএসসি ও তরী ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মঙ্গল; এবং প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রাজশাহীর মল্লিকপুর, হরিয়ান, পবাতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক সামগ্রী যেমন- হুইলচেয়ার, বিশেষ জুতা ইত্যাদি বিতরণ করা হয় যার মূল উদ্দেশ্য ছিল তাদের প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।

জনাব ফজলে হোসেন বাদশা, সম্মানীত সংসদ সদস্য, রাজশাহী-২ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার বক্তব্যে এই বিশেষ সুবিধা সম্পন্ন ব্যক্তিদের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা প্রকাশ করেন। এছাড়াও জনাব ইমাম হাসান শামীম, উপজেলা সমাজসেবা অফিসার, পবা, রাজশাহী; জনাব মো: মফিদুল ইসলাম (বাচ্চু), চেয়ানম্যান, ৮ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ, রাজশাহী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব ব্রিঃ জেনাঃ মুহম্মদ আনিসুর রহমান (অব) উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
ডিসিআই প্রতিষ্ঠাতা ও অনারারি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. এহসান হক দিবস উদযাপন উপলক্ষ্যে তার শুভেচ্ছা বর্তায় বলেন, ‘ডিসিআই-এর লক্ষ্য হল প্রতিবন্ধি শিশুদের জন্য একটি অর্ন্তভূক্তিমূলক ভবিষ্যত গঠন এবং তাদের প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করা। আমরা এই প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা, পরিমিত কাজ, লিঙ্গ সমতা, এবং তাদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য কাজ করছি।’