কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন, যুক্তরাজ্য:
সোনার মদিনা, সোনার মদিনা
তোমায় ভুলি কেমনে?
তোমায় ছেড়ে বিলেত এসে
ব্যথা পাইগো মনে।
যে মাটিতে শুয়ে আছেন
আল্লাহর প্রিয় রাসুল,
যার রওজা জিয়ারত করতে
মন হয়েছিল ব্যাকুল।
সেই নবিজীকে সালাম দিয়ে
মনে পেয়েছি সান্তনা,
নবীর প্রেমে আমি আশিক
মস্ত পাগল দেওয়ানা।
বাবে সালাম গেইটে গেলে
চোখের জল ঝরে,
রওজা পাকের সামনে যেতাম
দুরুদ পড়ে পড়ে।
আমার সালাম শুনেন নবী
দেখেন নিজের চোখে,
সালামের জবাব বলে দেন
ফিরি মনের সুখে।
মসজিদে নববীতে নামাজ পড়ে
ভুলে যেতাম যাতনা,
আবার তুমি ডেকে নিও
ওগো মাবুদ রাব্বানা।
লক্ষ সাহাবীদের পদভারে
মুখর ছিল মদিনা,
ইসলামী রাষ্ট্রে শান্তি ছিল
কোন অভাব ছিলনা।
হাশরের ময়দানে শাফায়াত
নবীর যেন পাই,
হাওজে কাওসারের শরবত
পান করতে চাই।
নবীজীর জীবনী অনুসরনে
শক্তি ক্ষমতা দিও,
আরেকবার সোনার মদিনায়
ফিরিয়ে মোরে নিও।
মসজিদে কুবা,কিবলাতাইনে
আবার যেন যাই,
হৃদয়ভরে আল্লাহ পাকের
গুণগান করতে চাই।
তাওফিক দিও ওগো মাবুদ
আমায় বারে বার,
মহাপ্রভু মালিকের কাছে
অধমের এই আব্দার।
কবিতা: সোনার মদিনা