জিতা লাহিড়ী, খড়দহ, পশ্চিমবঙ্গ থেকে:
ঈশ্বর তবো নিষ্ঠুর খেলা চোখে পরে, বার বার।
শত শত দেহ পড়ে আছে যতো,
খণ্ডিত কারো হাত।
এক্সিডেন্টে ছাড়খার হলো শতশত
পরিবার।
মানুষ কাঁদতে ভুলে গেছে বুঝি
হয়ে ভাবে হতোবাক,
নেতা-মন্ত্রীরা খুজে ফেরে শুধু
কার বেশি অপরাধ।
সহায়তা এলো, সহায়তা আসে
চলছে তুলকালাম,
তারি মাঝে দেখ কেউ কেউ হাঁকে
ক্ষতিপূরণের দাম।
মানুষ কাঁদছে, মানুষ মরছে
বারছে মৃত্যু ভার,
তার দায় আজ কার কাঁধে দেব,
উন্নয়নের লাজ,
মানুষ মরছে মানুষ কাঁদছে
নিশ্চুপ ভগবান।।