রাশিদুল ইসলাম জুয়েল, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: ই-৯ ভিসায় প্রথম ৩ বছরের মধ্যে কাজ পরিবর্তনের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় ১০ জনের মধ্যে ৬ জনের বেশি মালিক। কোরিয়া ফেডারেশন এর এক জরিপে দেখা যায়, কাজ পরিবর্তনের আবেদন যখন মালিক প্রত্যাখ্যান করে তখন শ্রমিকরা আস্তে আস্তে কাজ করে অন্যত্র চলে যাওয়ার জন্য। ৫৮.২ % কোম্পানি শ্রমিক কাজে যোগদানের ৬ মাসের মধ্যে কাজ পরিবর্তনের সম্মুখীন হয়।
তারমধ্যে ৪২.৩% ই-৯ শ্রমিক কাজ পরিবর্তন করে যোগদানের ১ বছরের কম সময়ে। কাজ পরিবর্তনের অন্যান্য দিকের মধ্যে সবচেয়ে কাছের বন্ধুর সাথে কাজ করতে চায় ৩৮.৫% শ্রমিক, যার কারণে কাজ পরিবর্তন করে। ৯৬.৮% কোম্পানি কাজ পরিবর্তনে শ্রমিকদের আবেদন গ্রহন করে, অবশিষ্ট কোম্পানি আবেদন প্রত্যাখান করে থাকে।
কাজ পরিবর্তনের জন্য শ্রমিকদের আচরণ অসন্তোষ জনক, ৮৫.৪% কোম্পানির ভাষ্য কাজ পরিবর্তনের জন্য একজন শ্রমিক কাজের গতি কমিয়ে দেয়, অসুস্থতা দেখায় এমনকি কাজে না আসার মত ঘটনা ঘটিয়ে থাকে।
কোন উপর্যুক্ত কারণ ছাড়া কোন শ্রমিকের কোম্পানি পরিবর্তনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় মালিক পক্ষ। এই বিষয়ে চাপ প্রয়োগ করছে সরকারের উপর। যদি কোম্পানির কোন সমস্যা না থাকে এবং ভুল না করে সরকার যেন এই বিষয়ে বিবেচনায় নেয়।
মালিক পক্ষের এই আবেদন যদিও আন্তর্জাতিক শ্রম আইন বিরোধী, শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন গুলো বিরোধিতা করছে। তবুও কোরিয়া সরকার তাদের প্রয়োজনে যে কোন পরিবর্তন আনতে পারে।