প্রবাস মেলা ডেস্ক: ১৯ মে ২০১৯, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে পবিত্র রমজান মাসে রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক পুলিশের সম্মানে ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় ট্রাফিক পূর্ব বিভাগ মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মোঃ ইয়াহিয়া ও হাসনে আলম এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সালেহ ইকবালসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।