রানা সাত্তার, চট্টগ্রাম: ব্যাচ ০২-০৪ বিশ্বব্যাপী একটি অনলাইন ভিত্তিক সফল ও আলোচিত ফেইসবুক গ্রুপ। এখানে একই ব্যাচের সাথে এসএসসি-০২ ও এইচএসসি-০৪ পাস করা সকল বন্ধু। যদিও সবাই এক স্কুলের বন্ধু বা সহপাঠী নয়, তবু ব্যবহার চলে শত বছরের চেনা বন্ধুর মত, চলে তুই, তাই, আই, আর মুই! নেই এখানে মতের ভেদাভেদ, কালার ভেদাভেদ, জাতি ভেদাভেদ, নেই ধর্ম ভেদাভেদ! জমে যায় আড্ডা, জমে উঠে মজা ঝম্পেস। সেই বন্ধুত্বের জয় প্রমাণ করতে এই গ্রুপ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকে। ‘হ্যালো কার ক্রিকেট টুর্ণী’ তারই একটি অংশ।
২২ জানুয়ারি ২০২০ বুধবার, এই ‘হ্যালো কার ক্রিকেট টুর্ণী’ টুর্নামেন্টে ২০২০ এ অংশগ্রহণকারী আরেকটি দল হোয়াইট ম্যান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি এর জার্সি উন্মোচন করা হয়েছে। হোয়াইট ম্যানসহ উক্ত টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছে বলে জানা যায়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আসিফ মহিউদ্দিন, অতি:উপ-পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিশেষ অতিথি টিম হোয়াইট ম্যান এর চেয়ারম্যান ডা.নাসির উদ্দীন মাহমুদ শুভ, বিশেষ অতিথি ডা.সুজয় চাকমা, বিশেষ অতিথি লেখক ও সাংবাদিক রানা সাত্তার, টিম ম্যানেজার দস্তগীর আহমেদ, টিমের ওউনার ও স্পন্সর হোয়াইট ম্যান সরওয়ার, সিইও এন্ড এম্বাসেডর সুমি বড়ুয়া, মনজু বড়ুয়া, দলনেতা হিসাবে ক্যাপ্টেন কফিল উদ্দিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন অগ্রগামী লড়াকু শাহিন, জুনায়েদ আলী, জসিম, আলী হায়দার স্বাধীন, আদিব,রফিক,সায়েম,সজীব,আশরাফ, তারেক,জাহেদুল গাজী,মোরশেদ, চিম্ময়, আমিরুজ্জামান, জামান ও সকল খেলোয়াড়বৃন্দ।
এ সময় টুর্নামেন্টকে ঘিরে দলের ম্যানেজার দস্তগীর আহমেদ বলেন, আসলে আমরা ফেইসবুক পেইজ দিয়ে সম্পর্ক বা পরিচিতি হলেও বর্তমানে আমরা একটি পরিবার।আমরা এখন আর অনলাইন ভিত্তিক পেইজে সীমাবদ্ধ নই, আমরা এখন সরাসরি মিলামিশা, উঠাবসা শুরু করেছি। আসলেই এটাই হচ্ছে বন্ধুত্ব। আর এই বন্ধুত্বকে ঘিরে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। এই বন্ধুত্বকে আরো বহুদুর এগিয়ে নিয়ে যেতে আমাদের আজকের ‘হ্যালো কার ক্রিকেট টুর্ণী’ টুর্নামেন্ট। ধন্যবাদ জানাই টুর্নামেন্ট আয়োজক কিমিটির সকল বন্ধুদের। জয়ের ব্যাপারে তিনি আরো জানান, আমরা যেটা জানতে পেরেছি হোয়াইট ম্যান সবার জন্য আতংক, মাঠ কাপাবে হোয়াইট ম্যান এটা আমার দীর্ঘ বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানসহ সম্পূর্ণ স্পন্সর, প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন টিমের ওউনার ও স্পন্সর হোয়াইট ম্যান সরওয়ার। তিনি জানান, আমাদের যথেষ্ঠ ভাল ও চৌকস মেধার বলার ও ব্যাটসম্যান রয়েছে। জয় আমাদের লক্ষ্য, তা আমাদের অটুট রয়েছে। আল্লাহ যদি চান অবশ্যই আমরা জয়ী হবো, ইনশাল্লাহ ফাইনালে চ্যাম্পিয়ন আমরাই হবো। তিনি ২৪ জানুয়ারি ২০২০ সকাল ৮টা থেকে গ্রুপের সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের একদিনের জন্য মাঠে দেখার প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২০ আনোয়ারা মেরিন ফিশারিজ একাডেমি স্টেডিয়ামে হ্যালো করা ক্রিকেট টুর্ণী ২০২০ চট্টগ্রাম এর উদ্বোধনী আগ্রাবাদ ইউনাইটেড বনাম রাইনুস এর ম্যাচ দিয়ে শুরু হবে হ্যালো কার ক্রিকেট টুর্ণী। উক্ত খেলার প্রস্তুতি ও আয়োজন সকাল ৭টা থেকেই শুরু হবে বলে জানা যায়। খেলা চলবে ২৪, ২৫, ও ৩১ জানুয়ারি ২০২০। তিন দিনব্যাপী খেলায় ০২/০৪ এর একটি বিশাল মিলন মেলাও হতে যাচ্ছে।