প্রবাস মেলা ডেস্ক: ২৬ জানুয়ারি ২০২০, রবিবার প্রবাস মেলা কার্যালয়ে অতিথি ছিলেন টিভি উপস্থাপক রাজিয়া সুলতানা তূর্ণা। এসময় তিনি প্রবাস মেলা’র কলা-কুশলীদের সাথে প্রবাস মেলা এবং তার ক্যারিয়ার জীবনের নানান কথা নিয়ে আলোচনা করেন।
রাজিয়া সুলতানা তূর্ণার জন্ম নড়াইল জেলায় হলেও তার শিক্ষাজীবন কাটে খুলনা জেলায়। খুলনা সরকারি মহিলা কলেজ থেকে এস.এস.সি ও এইচ.এস.সি শেষ করেন। তারপর ভর্তি হন খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজে। সেখান থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে সেখানকার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের তিনি ছিলেন নিয়মিত উপস্থাপিকা। একসময় ঢাকায় এসে তিনি উপস্থাপনায় ক্যারিয়ার শুরু করেন। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এনলিস্টেট উপস্থাপিকা হিসেবে বেশ সুনাম অর্জন করেন। বিটিভি’র বিভিন্ন গানের অনুষ্ঠান, ক্রীড়া দিগন্ত, বাজারদর সহ বহু অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করার সুযোগ পান।
আলোচনার শেষে প্রবাস মেলা’র সৌজন্য কপি তার হাতে তুলে দেন প্রবাস মেলা’র অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।