প্রবাস মেলা ডেস্ক: আবারো বিজ্ঞাপনের মডেল হলেন জনপ্রিয় চিত্রনায়িকা ববি। এবার একটি মেহেদীর বিজ্ঞাপনে তাকে মডেল হিসেবে দেখা যাবে। আসছে ঈদে দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেল ও অনলাইনে বিজ্ঞাপনচিত্রটি সমপ্রচার হবে। ঈদকে সামনে রেখে এলিট মেহেদির এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন রাকিব আহমেদ। এ প্রসঙ্গে ববি বলেন, ‘এটি একটি বড় আয়োজনের কাজ। কনসেপ্টও খুব ভালো। ঢাকার অদূরে একটি রিসোর্টে শুটিং করেছি। শুটিংয়ের সুবাদে হাতে প্রচুর মেহেদি পরেছি। বেশ মজা করেছি। ভালো অভিজ্ঞতা হয়েছে’। বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে ববির সঙ্গে প্রায় ৬০ জন নৃত্যশিল্পী কাজ করেছে। এর জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা।
আবারো বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন চিত্রনায়িকা ববি