প্রবাস মেলা ডেস্ক: ভিয়েতনাম আগামী নভেম্বরের শেষের দিকে টিকা গ্রহণ করা বিদেশি পর্যটকদের জন্য অবকাশ কেন্দ্র ফুকুক দ্বীপ ফের খুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশটি প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা পর্যটন শিল্পকে চাঙ্গা করার অপেক্ষার রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আগামী ২০ নভেম্বর থেকে ভ্যাকসিন পাসপোর্ট থাকা আন্তর্জাতিক পর্যটকদের এ দ্বীপে স্বাগত জানানো হবে।

সাদা-বালু সমৃদ্ধ সৈকত ও টলটলে পানির পাশাপাশি পাহাড় ও ঘন জঙ্গল সমৃদ্ধ দ্বীপ হচ্ছে ফুকুক। এটি ভিয়েতনামের গর্ব বলে বিবেচিত হয়। দ্বীপটি থাইল্যান্ড উপ-সাগরের কম্বোডিয়া উপকূলে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।
২০১৯ সালে প্রায় ৬ লাখ ৭০ হাজার পর্যটক ফুকুক দ্বীপ পরিদর্শন করেন এবং ওই সময় আন্তর্জাতিক পর্যটকদের কাছ থেকে ১৮ বিলিয়ন ডলারের বেশি আয় হয়। এদিকে কর্তৃপক্ষ এটিকে থাইল্যান্ডের ফুকেট বা ইন্দোনেশিয়ার বালির মতো আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করার আশা করছে।