প্রবাস মেলা ডেস্ক: সদ্য সমাপ্ত অক্টোবর মাসেও প্রবাসী আয় কমেছে। অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকায় যার পরিমাণ ১৩ হাজার ৯৯৭ কোটি ৮০ লাখ টাকার (৮৫ টাকা ধরে) বেশি। সেপ্টেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার বা ১৪ হাজার ৬৭৬ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসেবে সেপ্টেম্বরের তুলনায় গত মাসে প্রবাসী আয় কমেছে ৬৭৯ কোটি ১৫ লাখ টাকা।
এনিয়ে টানা পাঁচ মাস প্রবাসী আয় নিম্নমুখী ধারায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় কমে আগস্টের তুলনায় ৯ কোটি ডলার।
গত আগস্ট মাসে প্রবাসী আয় ছিল ১৮১ কোটি ডলার, যা জুলাই মাসের চেয়ে ৬ কোটি ডলার কম। জুলাই মাসে ১৮৭ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা জুনের তুলনায় ৬ কোটি ৯৩ লাখ ডলার কম। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ডলার, যা মে মাসের তুলনায় ২৩ কোটি ডলার কম।