সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: এবার এক মেশিনেই টাকা জমা ও উত্তোলন করতে পারবেন গ্রাহকরা। কক্সবাজারের রামুতে ইসলামী ব্যাংকের উদ্যোগে চালু হলো এমনই সর্বাধিক প্রযুক্তি সম্পন্ন সিআরএম ক্যাশ কাউন্টার।
২৫ নভেম্বর ২০২০, বুধবার সকাল ১১টায় রামু বাইপাস সংলগ্ন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: রামু শাখায় কাঙ্খিত এসিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) এবং নতুন আরো একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়। ফিতা কেটে সিআরএম মেশিন ও এটিএম বুথের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
এতে সভাপতিত্ব করেন- সংলগ্ন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. রামু শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ শফিউল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জোনের জোনাল অফিসার রেজাউল করিম, রামু শাখার ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ হোসাইন, জিবি ইনচার্জ মো: আবদুশ শাকুর, বিনিয়োগ ইনচার্জ নুর আহমদ, এডিসি ইনচার্জ সরওয়ার আলম, আরডিএস ইনচার্জ মোকতার হোছাইন, ব্যবসায়ি সিরাজুল হক, আবদু শুক্কুর, মো: আবদুল্লাহ প্রমূখ।
অতিথিবৃন্দ ফিতা কেটে সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) এবং নতুন আরো একটি এটিএম বুথ উদ্বোধন করেন। এর ফলে রামু শাখায় দুটি এটিএম বুথে গ্রাহকরা সেবা পাবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. রামু শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ শফিউল্লাহ জানিয়েছেন- নতুন চালু হওয়া সিআরএম ক্যাশ কাউন্টারে গ্রাহকরা মেশিনের সাহায্যে নদগ টাকা জমা এবং উত্তোলন করতে পারবেন। এ ধরণের সেবা জেলায় প্রথমবারের মতো রামুতে যাত্রা শুরু করলো। এর ফলে এখন ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা জমা ও উত্তোলনের ভোগান্তি থেকে গ্রাহকরা মুক্তি পাবে। সর্বাধিক প্রযুক্তি সম্পন্ন এসিআরএম ক্যাশ কাউন্টারে গ্রাহকরা কার্ড কিংবা কার্ড ছাড়াও ইসলামী ব্যাংকের যে কোন একাউন্টে, কার্ডে বা ওয়ালেটে লেনদেন করতে পারবেন।