মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২২ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার নবীন বরণ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
জেদ্দা বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ কবির, বিশেষ অতিথি ছিলেন শ্রম প্রথম সচিব আরিফুল ইসলাম, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে কনসাল জেনারেল বলেন, সুন্দর শিক্ষার পরিবেশ ও বিদেশের মাটিতে দেশের সন্মান উন্নত করতে ছাত্র-ছাত্রীদের সৌদি আরবের আইন শৃঙ্খলার মেনে চলা, মাদক মুক্ত শিক্ষকার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। নবীন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, গণমাধ্যম কর্মী ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।