রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: গীতিকার, সুরকার ও শিল্পী জীবক বড়ুয়ার নতুন গান ‘কক্সবাজারের মাইয়া’ মঙ্গলবার রাতে রিলিজ হয়ে পুরা চট্টগ্রামে ঝড় তুলেছে এই আঞ্চলিক গান। গানটি সহশিল্পী নকশী তাবাস্সুমের ইউটিউব চ্যানেলে দেখার জন্য সবাই ব্যস্ত সময় পার করছে গান প্রেমী মানুষরা। গানটি প্রচারের শুরুতেই ব্যাপক আলোচনায় এসেছে।
গানটিতে দুই শিল্পীর সাথে মডেল হয়েছেন প্রথম আলোর আনোয়ারা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন। এতে দক্ষ ও সাবলীল অভিনয় করে নজর কেড়েছেন মোরশেদ। গানটিতে মডেলিংয়ের মাধ্যমে সাংবাদিক মোরশেদের নতুন জগতে অভিষেক হলো। অনেক ভিডিও গান রেকর্ডিং প্রডিউসার ভীড় জমাচ্ছেন তার বাড়িতে, অফার করছেন নতুন গানের মডেলিংয়ে।
এখানে নতুন আঞ্চলিক গানটি চিত্রায়ণ হয়েছে বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে।আনোয়ারার দৃষ্টি নন্দন দৃশ্য দেখে মানুষ মুগ্ধ। সৌন্দর্যের লিলাভূমি পারকি সমুদ্র সৈকতের গুঞ্জন আর কলকাকলি গানটিকে আরো সমৃদ্ধি বাড়িয়ে তোলে। গানটিতে চিত্র পরিচালনা করেছেন নাহিয়ান আহসান।
প্রসঙ্গত; গীতিকার জীবক বড়ুয়া ‘গইরা কুইল্লা সাম্পানওয়ালা আরে নিবানা, রাঙ্গামাটির মাইয়া আঁরলয় প্রেম গরিবানা সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন।
এ ব্যাপারে মডেল মোরশেদ বলেন, গানের মাধ্যমে আমরা সবাই চেয়েছি নিজ এলাকা চট্টগ্রাম ও আনোয়ারার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি, তবে গানটি এভাবে মানুষের মনে স্থান দখল করে নিবে তা কল্পানাতীত।