হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৬ই ডিসেম্বর ২০২০, বুধবার সন্ধ্যা ৫ টায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা মাহাবুব রহমান চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি ডা. সেলিম উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো: লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবদুল করিম, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাপার মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, জাপার সাংগঠনিক ওসমান চৌধুরী, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউইয়ক স্টেট সভাপতি এডভোকেট মো: হানিফ, জাতীয় যুব সংহতির আবদুল মোতালেব, জাতীয় শ্রমিক পার্টির আবিদুর রহমান প্রমূখ।
সভার শুরুতে ১৯৭১ সালে যারা জীবন দান করেন তাহাদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয় এবং সাথে সাথে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সর্ববীর শহীদের প্রতি উপস্থিত সকলের পক্ষে আমাদের বিনম্র শ্রদ্ধা। যেসব মুক্তিযোদ্ধাদের জন্য যারা আমাদের মাঝে আহেন আলোর দিশারী হয়ে, সেই সাথে ৫০ বছরেও পূরণ না হওয়া বাংলাদেশের আপামর স্বাধীনতা, জান মালের নিরাপত্তা ও মানবিক মর্যাদা পাওয়ার স্বপ্ন আল্লাহ আগামীতে পূরণ করবেন, পাব সেই স্বপ্ন পূরণের নেতৃত্ব এই প্রত্যাশা। বাংলাদেশের গণ মানুষের মুক্তি আর মাথা উচু করে বাচার স্বপ্ন পূরণের যে পথ দেখাতে গিয়ে শহীদ বুদ্ধিজীবি আর বীর মুক্তিযোদ্ধাদের প্রাণ দিতে হয়েছিল সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। জাতীয় পার্টি পারে সেই স্বপ্ন পূরণ করতে তাই বাংলার মানুষ আজ নেতা এরশাদকে স্বরণ করে বেশী বেশী।