হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সর্বোচ্চ নীতি নির্ধারনী (স্থায়ী কমিটি) গঠন করা হয়েছে।
৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার সেগুনবাগিচাস্থ সেগুন চাইনিজ রেস্তোরায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভায় এ কমিটি গঠন করা হয়।
১১ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটির ৯ জন সদস্য হলেন- মো: মঞ্জুর হোসেন ঈসা (চেয়ারম্যান), এ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল (মহাসচিব), লায়ন আল আমিন (সাংগঠনিক সম্পাদক), এ্যাডভোকেট মো: জুয়েল মুন্সী সুমন, এ্যাডভোকেট মো: মাহবুবুর রহমান দুলাল, মো: আলমগীর কবির, মো: কামরুল খাঁন, এ্যাডভোকেট মারুফা খাতুন, ঢাবি’র সাবেক মেধাবী ছাত্রী মিনারা জামান।
সভার শুরুতেই বিজয়ের ৪৯ বছর উপলক্ষে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং করোনাকালীন সময় যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। করোনায় যারা অসুস্থ আছেন তাদের সকলের সুস্থতা কামনা করা হয়।
সভায় সম্মিলিত আলোচনা করে আরো সিদ্ধান্ত গৃহিত হয় আগমী ১০ ডিসেম্বর ২০২০ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২য় ধাপের করোনায় সচেতনতার জন্য লিফলেট ও মাক্স বিতরণ এবং ঢাকা সহ প্রতিটি জেলায় পোষ্টারিং করার সিদ্ধান্ত হয়।
এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯টায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও র্যালী কর্মসূচি ঘোষণা করা হয়। প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়নে সংগঠনের স্ব স্ব কমিটির উদ্যোগে ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবির শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবদেন এবং আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করা হয়।
আগামী ১লা মার্চ ২০২১ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ২১ বছরে পদার্পন করা উপলক্ষে কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২১-২০২৩ এর ঘোষণা করা হয়। এছাড়াও বাংলাদেশের ২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার সূবর্ণজয়ন্তি পালন উপলক্ষে ১টি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয় পরবর্তী মিটিং এ জাতীয় কমিটির নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির থিমসং আনুষ্ঠানিকভাবে ১০ ডিসেম্বর ২০২০ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দেশবাসী ও বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হবে। থিমসং এর কথা ও সুর দিয়েছেন প্রখ্যাত চিত্রপরিচালক গীতিকার ও সুরকার জুলহাস চৌধুরী পলাশ।
গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা।