হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৩ এপ্রিল ২০২২, বুধবার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এষ্টোরিয়ায় বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে উদযাপন করে ইফতার ও দোয়া মিলাদ মাহফিল। সংগঠনের সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, জাপার সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ-সভাপতি ডা. সেলিম উদ্দিন, জাপার কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াছ, জাপার যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মীর জাকির, জাপার যুব দপ্তর আব্দুল মোতালেব, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউইর্য়ক ষ্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হাণিফ, বলাকার সাবেক সভাপতি আজহারুল হক খোকা, রাজনৈতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান, মোহাম্মদ নাজিম, সবিতা দাস, মাইনুল হক।
ইফতার মাহফিলে দোয়া ও মিলাদ শরীফ পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ হাণিফ, জাতীয় পার্টির ইফতার মাহফিলে যখন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ রূহের মাগফেরাত ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদের মহোদয়ের সুস্বাস্থ্য কামনা ও আগামী দিনে জাতীয় পার্টি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে সে জন্য দোয়া চলছিল, সেই মুহুর্তে কিছু সংখ্যাক সন্ত্রাসী ইফতার মাহফিলে প্রবেশ করে প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেবের ছবির ব্যানার টান দিয়ে ছিড়ে ফেলে। একজন এরশাদ সৈনিক, একজন এরশাদ প্রিয় কোন ব্যক্তি এরশাদ সাহেবের ছবি ছিড়ে ফেলতে পারে না। সেই সন্ত্রাসীগণ জাতীয় পার্টির নাম ভেঁঙ্গে নেতা হিসাবে নিজেকে জাহির করে এবং জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভাঁঙ্গার জন্য বহুদিন ধরে তারা লিপ্ত আছে, তারই একটি প্রমাণ এই ইফতার ও দোয়া মিলাদ মাহফিল হামলা। একজন মুসলিম হিসাবে ইফতার ও দোয়া মিলাদ মাহফিলের সময় এই ধরণের জগণ্য কাজ করতে পারে না।

উপস্থিত সকলে হতবাগ হইয়া যায় এবং তারা ঘৃণা জানান। মাননীয় চেয়ারম্যান মহোদয় ও পার্টির মহাসচিবের নিকট বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে যে ঐ সকল সন্ত্রাসীদের পার্টি থেকে যেন বহিস্কার করা হয় এবং ইফতার ও দোয়া মিলাদ মাহফিল উপস্থিত সকলে নিন্দা জ্ঞাপন করেন। বাংলাদেশের জনগণের জন্য ও চেয়ারম্যান এরশাদ সাহেবের জন্য প্রাণ ঢেলে দোয়া করা হয়। ইফতার শেষে সভাপতি হাজী আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।