প্রবাস মেলা ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানের সংহতি ও প্রতিরোধের চেতনায় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে। এতে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া, কমিটির মুখপাত্র হিসেবে রয়েছেন সামান্তা শারমিন।
রোববার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নব গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।